
নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বোনদের পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেন এন্ড এগ্রো ফার্ম লিমিটেড’র
ব্যবস্থাপক এম ছৈয়দ আলম।
তিনি বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতা। সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও কল্যাণ।
আসুন, ঈদের এই আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করি। ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করি।
সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছি ঈদ মোবারক ও শুভেচ্ছা।
মন্তব্য করুন