ABN BANGLA TV
১৮ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জলদী আধুনিক হাসপাতালের এমডি এস এম শোয়াইবুর রহমান”।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জলদী আধুনিক হাসপাতালের এমডি এস এম শোয়াইবুর রহমান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাঁশখালীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম শোয়াইবুর রহমান।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি আমাদের আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক মহান শিক্ষা দেয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের জীবনে নিয়ে আসে নতুন আশা, শান্তি ও কল্যাণের বার্তা।”

এস এম শোয়াইবুর রহমান আরও বলেন, ঈদের মূল শিক্ষা হলো ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সৃষ্টি করা। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হওয়া উচিত ঈদের প্রকৃত আনন্দ।

তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমরা যেন ঈদের এই পবিত্র মুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া করি। একটি সুস্থ, মানবিক, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে মানসম্মত চিকিৎসাসেবার কোনো বিকল্প নেই। জলদী আধুনিক হাসপাতাল সবসময় মানুষের দোরগোড়ায় উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

ঈদযাত্রা নিরাপদ করার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দ যেন কোনো দুর্ঘটনা বা ভোগান্তিতে ম্লান না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বিষয়ে সচেতন থাকা জরুরি।”

বিশ্বব্যাপী চলমান সংঘাত ও অস্থিরতার অবসান কামনা করে তিনি বলেন, “পৃথিবীর প্রতিটি মানুষ যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে—এই হোক ঈদের মূল বার্তা।”

শেষে তিনি সমাজের বিত্তবানদের প্রতি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।

তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

ঈদ মোবারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০