ABN BANGLA TV
১১ এপ্রিল ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইসরায়েলের ধ্বংস চেয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী”।

ইসরায়েলের ধ্বংস চেয়ে দেওয়া পোস্ট মুছে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের বিরুদ্ধে দেওয়া কঠোর মন্তব্যের পোস্ট মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টের আর কোনো অস্তিত্ব এক্সে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেন খাজা আসিফ। সেখানে তিনি ইসরায়েলকে তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, “ইসরায়েল একটি শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রস্তুতি চলছে, তখন লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। ইসরায়েলের হাতে নিরপরাধ মানুষ নিহত হচ্ছে—প্রথমে গাজায়, পরে ইরানে এবং এখন লেবাননে। রক্তপাত অব্যাহত রয়েছে।”

তিনি আরও লেখেন, “আমি আশা করি ও প্রার্থনা করি, ইউরোপীয় ইহুদিদের প্রভাব থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল নামের একটি ক্যান্সার রাষ্ট্র তৈরি করেছে, নরকের আগুন যেন তাদের গ্রাস করে।”

এই বক্তব্য প্রকাশের কিছুক্ষণ পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক্সে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্য “ভয়ানক” এবং কোনো দেশের সরকারের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়, বিশেষ করে যারা নিজেদের ‘শান্তির নিরপেক্ষ মধ্যস্থতাকারী’ বলে দাবি করে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’রও কড়া প্রতিক্রিয়া জানান। তিনি এক্সে দেওয়া পৃথক পোস্টে বলেন, “শান্তি মধ্যস্থতাকারী দাবি করা একটি সরকারের পক্ষ থেকে এই ধরনের ইহুদিবিদ্বেষী ও উসকানিমূলক বক্তব্য অত্যন্ত গুরুতরভাবে নেওয়া হয়। ইহুদি রাষ্ট্রকে ‘ক্যান্সার’ বলা কার্যত ধ্বংসের আহ্বান। যারা ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানায়, তাদের বিরুদ্ধে দেশটি আত্মরক্ষায় প্রস্তুত থাকবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০