ABN BANGLA TV
২৯ মার্চ ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক ও ৯ প্যারামেডিক নিহত”।

 ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক ও ৯ প্যারামেডিক নিহত।

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক এবং নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ মার্চ) জেজিন রোডে প্রেস চিহ্নিত গাড়িতে হামলা চালানো হয়। এতে আল মায়াদিনের ফাতিমা ফতুনি, তার ভাই ও সহকর্মী মোহাম্মদ এবং আল-মানারের আলি শুয়াইব নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন সাংবাদিক, একজন প্যারামেডিকও মারা গেছেন। কিছু অ্যাম্বুলেন্সও লক্ষ্যবস্তু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, একই দিনে দক্ষিণ লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করেছে। তারা দাবি করেছে, নিহত আলি শুয়াইব হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটে যুক্ত ছিলেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। একইসঙ্গে তারা অভিযোগ করেছে, তিনি হিজবুল্লাহর প্রচারণামূলক বার্তা বিতরণ করতেন।

শুয়াইবের নিয়োগকর্তা আল-মানার তাকে লেবাননের ওপর ইসরায়েলি হামলার বহু বছরের তথ্য সংগ্রহের একজন অভিজ্ঞ যুদ্ধ বিষয়ক সংবাদদাতা হিসেবে বর্ণনা করেছে।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৭০-এর বেশি সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। এ ধরনের ঘটনায় ইসরায়েলি বাহিনী প্রায়ই দাবি করে যে, সাংবাদিকরা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু এই অভিযোগ প্রমাণিত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০