
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে হঠাৎ মাটির ঘর ধসে পড়ে এক অসহায় পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ঘটনাটি ঘটে গতকাল (২৮ তারিখ) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বক্সিদিঘী পাড়ার দক্ষিণ পাশে জিন চৌধুরী বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল আলিমের মাটির তৈরি বসতঘরটি হঠাৎ করেই ধসে পড়ে। ভাগ্যক্রমে এসময় ঘরের ভেতরে কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা বাজারে কাজে যাওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঘরটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় পরিবারটি এখন মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে।
পরিবারের বড় মেয়ে মুন্নী আক্তার বর্তমানে ওই ঘরেই বসবাস করতেন। তারা অত্যন্ত অসহায় পরিবার হওয়ায় নতুন করে ঘর নির্মাণের মতো আর্থিক সামর্থ্য নেই। ফলে ঘর ভেঙে পড়ার ঘটনায় পরিবারটি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, যাতে অসহায় এই পরিবারটি পুনরায় মাথা গোঁজার মতো একটি আশ্রয় পায়।
মন্তব্য করুন