ABN BANGLA TV
৩ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইরানে যৌথ হামলা কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু”।

ইরানে যৌথ হামলা কতদিন চলবে, জানালেন নেতানিয়াহু।

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা কতদিন স্থায়ী হতে পারে—এ বিষয়ে ভিন্নমুখী বার্তা পাওয়া গেছে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই যুদ্ধ দীর্ঘায়িত করার কোনো আগ্রহ তাদের নেই। তিনি জানান, নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখেই অভিযান শুরু হয়েছে, যার উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তবে সংঘাত কতদিন চলবে—এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি।

নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধের সূচনা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, কিন্তু পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে ইরানের জনগণ। তাদের মাধ্যমেই দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তার বক্তব্যে বোঝা যায়, ইরানের বর্তমান শাসন কাঠামোয় পরিবর্তনের পরিবেশ তৈরি করাই অভিযানের অন্যতম লক্ষ্য।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ট্রাম্প সিদ্ধান্ত গ্রহণে স্পষ্ট অবস্থান নেন এবং প্রতিশ্রুতি রক্ষা করেন।

অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চলমান সামরিক অভিযান আরও প্রায় চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে। তার ভাষ্য, ইরান ভৌগোলিকভাবে বড় দেশ হলেও চার সপ্তাহের বেশি সময় লাগবে না বলে তিনি মনে করেন।

বিশ্লেষকদের মতে, উন্নত প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অগ্রাধিকার থাকায় দ্রুত ও নির্ভুল হামলা সম্ভব। তবে ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক বাস্তবতা এবং দীর্ঘদিনের মতাদর্শিক ভিত্তি শুধু শীর্ষ নেতৃত্ব অপসারণের মাধ্যমে বদলে ফেলা সহজ নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০