ABN BANGLA TV
৯ মার্চ ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩”।

ইরানের হামলার ছবি-ভিডিও শেয়ারের অভিযোগে কাতারে গ্রেফতার ৩১৩।

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের চলমান হামলার সময় ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে আঘাত হানছে। এই পরিস্থিতির মধ্যেই উপসাগরীয় অঞ্চলে হামলা সংক্রান্ত ছবি বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘটনা বাড়ছে।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হামলার ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং এমন গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন যা জনমনে আতঙ্ক বা উত্তেজনা সৃষ্টি করতে পারে। দেশটির অপরাধ তদন্ত বিভাগের অধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন ইউনিট জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।

কাতারের এই পদক্ষেপের আগে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। গত ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কুয়েত কর্তৃপক্ষও গত ৭ মার্চ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে তিনজনকে আটক করেছে।

সংবেদনশীল ছবি বা অনির্ভরযোগ্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে বাসিন্দাদের সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বিভিন্ন বাসিন্দাকে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে, এ ধরনের তথ্য বা ছবি প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আমিরাতের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় হামলার স্থান, নিক্ষিপ্ত বস্তু কিংবা ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিও ধারণ, প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করেছে।

সৌদি আরবও একই ধরনের সতর্কতা জারি করেছে। তবে এসব সতর্কবার্তার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও গ্রুপ চ্যাটে দ্রুত ছড়িয়ে পড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০