ABN BANGLA TV
২২ মার্চ ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ইরানের অবরোধ ভেঙে হরমুজ প্রণালি সচলে ২২ দেশের উদ্যোগ”।

ইরানের অবরোধ ভেঙে হরমুজ প্রণালি সচলে ২২ দেশের উদ্যোগ।

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একজোট হয়েছে ২২টি দেশ। প্রণালিতে ইরানের অবরোধের অভিযোগ তুলে এ জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে যৌথ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এই উদ্যোগে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া। মধ্যপ্রাচ্য থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও এতে যুক্ত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর বড় অংশই ইউরোপীয়।

শনিবার (২১ মার্চ) প্রকাশিত যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তারা প্রস্তুত। যেসব দেশ ইতোমধ্যে এ বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে, তাদের উদ্যোগকেও স্বাগত জানানো হয়েছে।

বিবৃতিতে উপসাগরীয় অঞ্চলে নিরস্ত্র বাণিজ্যিক জাহাজ ও তেল-গ্যাস স্থাপনায় সাম্প্রতিক হামলার কঠোর সমালোচনা করা হয়। অভিযোগ করা হয়, ইরানি বাহিনী কার্যত প্রণালিটি অবরুদ্ধ করে রেখেছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।

বিশ্বের জ্বালানি তেলের বড় একটি অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের বিঘ্ন দেখা দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ে।

সূত্র: দ্য গার্ডিয়ান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০