ABN BANGLA TV
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইতিহাসে নতুন অধ্যায় : প্রাণহানি ছাড়াই শেষ হলো নির্বাচন”।

“ইতিহাসে নতুন অধ্যায় : প্রাণহানি ছাড়াই শেষ হলো নির্বাচন”।

 

নিউজ ডেস্ক:
১২ ফেব্রুয়ারি, ২০২৬।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং বর্তমানে সারাদেশে ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে ইতোমধ্যেই ব্যালট বাক্স গণনাকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে। এবারের নির্বাচনে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে সংরক্ষণ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রথমে রঙভেদে ব্যালট আলাদা করা হচ্ছে—সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের—এরপর পৃথকভাবে গণনা করা হবে।

এবারের নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। নির্বাচন ঘিরে কিছু বিচ্ছিন্ন উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। জাতীয় নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে টানা নয় ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু কেন্দ্রে ছোটখাটো সহিংসতার খবর এলেও সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোটের হার প্রসঙ্গে নির্বাচন কমিশন জানায়, দুপুর ২টা পর্যন্ত সারা দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের হিসাব অনুযায়ী ভোটের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে এসব তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। কোনো কেন্দ্রেই ভোট বাতিল বা বন্ধ করার প্রয়োজন পড়েনি, যা নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনার একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রাণহানিবিহীন এই নির্বাচন ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০