
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) বিকাল ৪টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারীর হেফাজত থেকে ৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আকলিমা আক্তার (সুলতানপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন