ABN BANGLA TV
৬ জানুয়ারি ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

 

মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম (বান্দরবান), প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি জনপদে মানবিক সহায়তার অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয় অসহায়, দুঃস্থ ও শীতার্ত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এদিন আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী নিজ হাতে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে বসবাসরত স্থানীয় অসহায়, দুঃস্থ পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শীতার্ত বাঙালি পরিবারসহ মোট ১৭৫টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এছাড়া একই দিনে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিভিন্ন বিওপির মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরও ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এসব কার্যক্রম পাহাড়ী নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য সীমান্ত অঞ্চলে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০