ABN BANGLA TV
৩০ ডিসেম্বর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-০১।

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক-০১।

 

বান্দরবান প্রতিনিধি :

পার্বত্য বান্দরবানের আলীকদমে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা থেকে আলীকদম সেনা জোনের আওতাধীন এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আলীকদম জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে আলীকদম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমতলী মধ্য পাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-১০৬২১ ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মোঃ ফোরকান (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আনুমানিক ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।

আটককৃত ব্যক্তি আমতলী মধ্য পাড়ার বাসিন্দা। তার পিতার নাম ছুলতান আহমেদ। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে আলীকদম থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর নিশাত বরুয়ার কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আলীকদম সেনা জোন নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের ফলে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হচ্ছে।

ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলীকদম সেনা জোন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০