ABN BANGLA TV
২১ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে বান্দরবান–৩০০ আসনে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা।

আলীকদমে বান্দরবান–৩০০ আসনে জাবেদ রেজার মনোনয়নের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা।

 

মোঃ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি,

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান–৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করেছে আলীকদম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
শুক্রবার (২১ নভেম্বর) আলীকদম উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ আলীকদম বাজারে জড়ো হয়ে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করে। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।
পথসভায় বক্তব্য দেন আলীকদম উপজেলা বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, বিএনপি নেতা ইউনুস মিয়া, চৈক্ষং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা জয়নাল আবেদিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা পাহাড়ি–বাঙালি সহ এলাকার সকল জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে তিনি যেভাবে মাঠে ময়দানে দলের পাশে থেকেছেন, তা তাকে এই আসনের যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আবেদন জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে জাবেদ রেজাকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করার জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০