ABN BANGLA TV
২০ জুন ২০২৫, ৮:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে জমি দখলের চেষ্টা: থানওয়াই মুরুংয়ের খামারবাড়িতে ভাংচুর, মিথ্যা অভিযোগে হয়রানি।

আলীকদমে জমি দখলের চেষ্টা: থানওয়াই মুরুংয়ের খামারবাড়িতে ভাংচুর, মিথ্যা অভিযোগে হয়রানি।

 

আলীকদম  প্রতিনিধি

 

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে থানওয়াই মুরুং তাঁর পৈতৃক সম্পত্তি রক্ষায় এখন দিশেহারা।

অভিযোগ রয়েছে,  চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা, আলীকদম উপজেলায় কাঠ ব্যবসার সুবাদে দীর্ঘদিন অত্র উপজেলায়  অবস্থান করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাছান আল শাফি শিবলীর মুরুং ও অন্যান্য উপজাতি সম্প্রদায়কে নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠিত লেকে একটি ঘর তৈরীর কাঠ সাপ্লাইয়ের মধ্য দিয়ে পরিচয় ঘটে, একসময় কাঠ ব্যবসায়ী বাহাদুর উক্ত লেক দেখাশোনার দায়িত্ব পান।
চকরিয়ার উপজেলার বাসিন্দা হিসেবে পূর্ব পরিচিত সাবেক আওয়ামী লীগ নেতা ও চকরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সাঈদী বাহাদুরের মাধ্যমে ২০২২ থেকে মাঝেমধ্যে লেকে  যাতায়াত শুরু করেন, একপর্যায়ে সাঈদী সুকৌশলে উক্ত লেকে হাঁস-মুরগী, গরুর খামার স্থাপন ও পুকুরে মাছ চাষকরে। সাঈদীর কাছের লোক আলীকদম সদর ইউনিয়নের বাসিন্দা রোহিঙ্গা নাগরিক উলা মিয়া তার সাথে নিয়মিত লেকে যাওয়া আসা এবং খামারের সবকিছু দেখাশোনা করে।

অবৈধ দখল চক্রান্তের অংশ হিসেবে গত ১০/১২/২০২৪ইং তারিখে উলা মিয়া উক্ত জায়গা তরু চন্দ্র ত্রিপুরার ছেলে অশ্ব মনি ত্রিপুরা’র কাছ থেকে  কিনে নিয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উলা মিয়ার নামে নামজারী করার আবেদন করে, তৎকালীন ভারপ্রাপ্ত ইউএনও এসিল্যান্ড রুপায়ন দেব তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উপজেলা কানুনগো কে দায়িত্ব দেন। গত ১৭ মার্চ ২০২৫ইং তারিখে উপজেলা কানুনগো তদন্ত রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ রয়েছে নামজারী আবেদনকারী অশ্বমনি ত্রিপুরা এবং ক্রেতা উলা মিয়া উভয়ের কেউই উক্ত জায়গার দখলে না থাকায় নামজারী পিটিশন বাতিল পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।
২০০৫ সালে ২৬ আগষ্ট উক্ত মৌজার তৎকালীন হেডম্যান ক্রা মং মার্মা কর্তৃক জেলা প্রশাসক বরাবর লেখাএকটি তদন্ত প্রতিবেদনে দেখা যায় উক্ত জায়গা সম্পূর্ণ খাস এবং দীর্ঘদিন ধরে থানওয়াই মুরুং এর পিতা লাংরত কারবারি আবাদ পূর্বক ভোগদখল করে আসছে।
তবে ১৯৮১ সাল থেকে থানওয়াই মুরুং এর পরিবার উক্ত জমির খাজনা প্রদান করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১শত বছর পূর্বে উক্ত মুরুং পাড়াটি প্রতিষ্ঠিত হয়েছে।
গত ১২জুন রাতে কে বা কারা লেকের একটি ঘরে ভাংচুর করে ১৭ জুন ২০২৫ইং তারিখে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দোরন মুরুং, বাহাদুরসহ ৫জনের নামে নালিশী দরখাস্ত করেন, এর পরিপেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত পূর্বক রিপোর্ট জমা দেয়ার জন্য আলীকদম থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

হামলার বিষয়ে অভিযুক্তরা বলেন, কে বা কারা এই ভাংচুর করেছে আমরা জানিনা, উল্লেখিত হামলার সময়ে আমরা কেউই ঘটনাস্থলের আশেপাশেও ছিলাম না।
অভিযুক্ত দোরন মাস্টার বলেন, অভিযোগকারীরা আমাদের সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে নিজেরাই ভাংচুর করে আমাদের উপর দোষ চাপাচ্ছে। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলে তাদের উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্তের তথ্য পাবেন। আমাদের সম্পত্তিতে আমরা কেনো ক্ষতিসাধন করবো।
মোঃ বাহাদুর বলেন, আমার মাধ্যমেই সাঈদী এই লেকে এসেছে, বিভিন্নভাবে সে এখানে যাতায়াত পরবর্তী কিছুদিন পূর্বে আমাকে জানায় সে একটি জায়গার কাগজ কিনেছে, এবং লেকের জায়গাটিই ওই কাগজের জায়গা বলে স্বাক্ষী দিতে আমাকে চাপ দেয়, যা সম্পূর্ণ অনৈতিক। আমি রাজি না হওয়ায় তারা আমাকেসহ থানওয়াই মুরুং এর পরিবারের সদস্যদের হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে।
সাঈদী এবং উলা মিয়া রাস্তার পাগল হত্যা করে হলেও তাদের ফাঁসাবে বলে হুমকি দিয়েছে বলে জানান ভুক্তভোগী থানওয়াই মুরুং ও বাহাদুর।

থানওয়াই মুরুং আরো জানান, হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, “এই জমি এখন আমাদের, চলে যাও না হলে পরিণতি ভালো হবে না।”
এই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে উল্টো থনয় মুরুং ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেই সাজানো মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি শুরু হয় বলে অভিযোগ। তিনি বলেন,
“আমি এখন নিজের জায়গায় দাঁড়াতে ভয় পাচ্ছি। কারণ অভিযুক্তদের পেছনে রয়েছে রাজনৈতিক ছত্রছায়া।”
স্থানীয়রা জানান, রোহিঙ্গা নাগরিক উলা মিয়া দীর্ঘদিন ধরে চৈক্ষ্যং এলাকায় থেকে বিভিন্নভাবে পাহাড়ি ও প্রান্তিক জনগণের জমি দখলের চেষ্টা করে আসছেন। চক্রটির সঙ্গে যুক্ত থেকে সাবেক চেয়ারম্যান সাঈদী  প্রভাব খাটিয়ে এসব অপকর্মের পৃষ্ঠপোষকতা করছেন।
এ ধরনের ঘটনায় আদিবাসী ও সংখ্যালঘু পাহাড়ি জনগণের নিরাপত্তা ও ভূমি-অধিকার মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চৈক্ষ্যং ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন:
> “এই ঘটনার পেছনে বড় মাপের একটি সিন্ডিকেট কাজ করছে, যাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা রয়েছে। ভুয়া কাগজ দিয়ে মূল মালিকদের উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে।”
এ বিষয়ে আলীকদম থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,
“তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, রোহিঙ্গা নাগরিক উলা মিয়া বহু চেষ্টার পরেও আলীকদম উপজেলায় ভোটার হতে না পেরে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে তথ্য গোপন করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভোটার হয়। পরবর্তীতে আলীকদম উপজেলায় স্থানান্তরিত হয়। জেনেশুনে আলীকদম উপজেলায় স্থানান্তরিত হতে যে সকল জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অনেকে।
এবিষয়ে উলা মিয়া বলেন, আমি ৮বছর ধরে এই জায়গার দখলে আছি এবং ২০২৪ সালে জায়গা আমার নামে নামজারী করতে আবেদন করেছি, অচিরেই নামজারী হয়ে যাবে। ৮বছর আগে দখলে থেকেও এতো বছর নামজারী করা হয়নি কেনো জানতে চাইলে উলা মিয়া এর সদুত্তর দিতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০