ABN BANGLA TV
২৮ মে ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত। 

আলীকদমে কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত।

 

মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম উপজেলা প্রতিনিধি

 

বান্দরবানের আলীকদমে ২০২৪-২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত)  আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে নয়াপাড়া রুপমুহুরী রিসোর্ট এর কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অফিসার শামিম রেজার সঞ্চালনায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহেল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন।

অনুষ্ঠানে প্রযুক্তি ব্যবহার করে  উন্নত জাতের মসলা (যেসকল মসলা দেশের বাইরে থেকে আমদানি করতে হয়) উৎপাদন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন কৃষিবিদ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহসিনা মার্মা, আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাসুক আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, উপজেলা জামায়াতের আমীর মাসুক এলাহি, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ-সহ বিশেষ ব্যক্তিবর্গ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা চাষাবাদের বিষয়ে নিজেদের অতীত অভিজ্ঞতা বর্ণনা করেন এবং তামাক চাষের বিকল্প উন্নত জাতের মসলা ও সবজি চাষের প্রতি নিজেদের নিয়োজিত করতে উদ্ভুদ্ধ করেন।
কৃষির জন্য সরকারের বিশেষ প্রণোদনা এবং কৃষকদের জন্য ব্যাংক লোনের বিশেষ সুবিধার কথাও জানান বক্তারা।
উপজেলার প্রায় ২শত কৃষক কৃষাণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০