ABN BANGLA TV
১৭ আগস্ট ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে কৃষকের খেতের জালে ধরা পড়লো ৬ফিট লম্বা অজগর।

আলীকদমে কৃষকের খেতের জালে ধরা পড়লো ৬ফিট লম্বা অজগর।

 

মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম উপজেলা প্রতিনিধি

আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নস্থ আব্বাস কারবারি পাড়ায় কৃষকের সবজি খেতের জালে আটকা পড়েছে একটি ৬ফিট লম্বা অজগর সাপ।
আজ সকালে স্থানীয় কৃষকের খেত থেকে সাপটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, খেতে গিয়ে কৃষকরা জালে বিশাল অজগর আটকে থাকতে দেখে চমকে ওঠেন। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর ভিড় জমে যায় ঘটনাস্থলে। ধারণা করা হচ্ছে, সবজি খেতের পাশে পুকুর থেকে মাছ ধরতে গিয়ে সাপটি আটকা পড়েছে।
পরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে মাতামুহুরি রিজার্ভ বনের গভীরে অবমুক্ত করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, অজগরটির দৈর্ঘ্য ৬ফিট এবং ওজন ৪কেজি, দীর্ঘ কয়েক যুগ পর আলীকদম উপজেলায় এত বড় অজগরের দেখা মিললো। এটি প্রজাতির অজগর সাধারণত বনের গভীরে থাকে। তারা আরও জানান, মানুষকে আতঙ্কিত না হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হতে হবে।
এসময় মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, বিট কর্মকর্তা রনি পারভেজ , তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলামসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, এই বিশাল অজগর সাপটি দেখে প্রথমে ভয় পেলেও পরে বন বিভাগ সঠিকভাবে উদ্ধার করায় সবাই স্বস্তি প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০