ABN BANGLA TV
১৬ জুন ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে আগত পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আলীকদমে আগত পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

মোঃ তৌহিদুল ইসলাম
আলীকদম উপজেলা প্রতিনিধি

 

বান্দরবানের আলীকদম উপজেলায় আগত পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি রোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ জুন সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সভাপতিত্ব করেন।
সম্প্রতি একটি দুর্ঘটনায় দুই পর্যটক নিহত ও একজন এখনো নিখোঁজ হওয়ার পর এই অঞ্চলের পর্যটন এলাকার যোগাযোগ নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন বলেন, “পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং জনগণের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে পাহাড়ি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”
সভায় পর্যটকদের চলাচলের নিরাপদ রুট, গাইড ব্যবস্থাপনা, জরুরি সহায়তার নম্বর সরবরাহ এবং স্থানীয়দের সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে ইউএনও বলেন, “পর্যটন আমাদের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে এই খাতের সম্ভাবনা কাজে লাগানো কঠিন হয়ে পড়বে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আলীকদমসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানে পর্যটকদের ভিড় বেড়েছে। সাথে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি।
গত কয়েকদিন আগে উপজেলার দূর্গম পাহাড়ি ঝিরিতে দুই পর্যটকের মৃত্যু এবং একজন পর্যটক এখনো নিখোঁজ রয়ে যাওয়ার পর অত্র উপজেলার পর্যটন কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আলীকদম থানা অফিসার ইনচার্জ মির্জা জহির, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, চার ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, রিপোটার্স ক্লাব সভাপতি জয়দেব, সাংবাদিক ফোরাম সভাপতি তৌহিদুল ইসলামসহ নিরাপত্তা বাহিনীর সদস্য, পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও টুরিস্ট গাইডরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০