ABN BANGLA TV
১৩ জুন ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমের তৈনখালে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আলীকদমের তৈনখালে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের মধ্যে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

আলীকদম প্রতিনিধি তৌহিদুল ইসলাম।

 

বান্দরবানের আলীকদমের তৈনখালে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন।

আজ শুক্রবার ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তৈনখাল থেকে দ্বিতীয় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মাঝি কামাল উদ্দিনসহ স্থানীয়রা জানিয়েছেন, দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। তবে ওসি বলেছেন, লাশ বিবস্ত্র অবস্থায় থাকায় শালীনতার কারণে প্যাকেট করে থানায় আনা হয়েছে এবং পরে লিঙ্গ নিশ্চিত করা যাবে।
এদিকে, উদ্ধার হওয়া লাশ স্মৃতি আক্তারের বলে সঙ্গীরা নিশ্চিত করেছেন। তবে তাদের মানবেতর অবস্থায় থানায় রাখা হয়েছে থানায় রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
লাশ উদ্ধারের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম রিমন উপস্থিত থেকে উদ্ধার কাজে নিয়োজিত টিমকে সয়াহতা করেন।
উল্লেখ্য, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যাচ্ছিলেন। তারা দুটি দলে বিভক্ত হযন। ২২ জনের একটি দলের মধ্যে বুধবার রাতে ৩ জন নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরও দুই পর্যটক। এদের মধ্যে শুক্রবার সকালে তৈনখালের আমতলী ঘাটে দ্বিতীয় লাশটি পাওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০