ABN BANGLA TV
২ জানুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলহাজ্ব মো. নাছির উদ্দিনের মমতাময়ী মা বেগমা খাতুনের ইসালে সওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

আলহাজ্ব মো. নাছির উদ্দিনের মমতাময়ী মা বেগমা খাতুনের ইসালে সওয়াব উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে মরহুমা বেগমা খাতুনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। মরহুমা বেগমা খাতুন ছিলেন বাঁশখালী এস এস পাওয়ার প্ল্যান্টের সাবেক প্রধান সমন্বয়কারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. নাছির উদ্দিন (এস আলম নাছির)-এর মমতাময়ী মা।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর (শেইন্যা পাড়া), ৫নং ওয়ার্ডে অবস্থিত পারিবারিক বাসভবনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দোয়া মাহফিলে আলহাজ্ব মো. নাছির উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে তাঁর প্রিয় মায়ের স্মৃতিচারণ করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর মায়ের গুনাহ মাফ, কবরের আজাব থেকে মুক্তি ও জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা লাভের জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে তাঁর মায়ের জন্য, সকল বাবা-মায়ের জন্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.), সমস্ত নবী-রাসুল, সাহাবি, তাবেঈন, তাবে-তাবেঈন, অলি-আউলিয়া ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করার আহ্বান জানান।
উপস্থিত মুসল্লিরা মরহুমা বেগমা খাতুনের নেক আমল, সততা, ধর্মপরায়ণতা ও সহজ-সরল জীবনাচরণের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার কবর জিয়ারত করা হয় এবং সেখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুমা বেগমা খাতুন গত ৩০ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলার শীলকূপস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪/৮৫ বছর।
তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম বাহাদুর আলম (হিরন)-এর দাদী এবং মরহুম মফজল আহমদের সহধর্মিণী। তিনি শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার একজন সম্মানিত ও ধর্মভীরু নারী হিসেবে সুপরিচিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে, যেন মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০