
চাঁদপুরের শাহরাস্তিতে মা ও মেয়ের হাতে দিনমজুর আলমগীর হোসেন হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মনিপুর গ্রামবাসী। বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেলে মনিপুর বাজারের দুপাশে বিপুল সংখ্যক নারী পুরুষ, শিশু কিশোর সহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে শরিক হয়ে দোষীদের শাস্তি দাবি করেন। এলাকাবাসী দাবি করেন এ ঘটনায় মনিপুর গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ক্ষুন্ন হয়েছে। শান্তিপূর্ণ এলাকাটি আজ নরকে পরিণত হয়েছে। তাঁরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত মা মেয়ে সহ সকলকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান।
মন্তব্য করুন