ABN BANGLA TV
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আমরা কোনোদিনও হার মানিনি, হার মানবো না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল”।

আমরা কোনোদিনও হার মানিনি, হার মানবো না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল।

মোঃ শফিকুল ইসলাম  স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( এম পি) বলেছেন, “আমরা কোনোদিনও হার মানিনি, হার মানবো না।” তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “একটি অভ্যুত্থান ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলে আমাদের এগিয়ে যেতে হবে।”

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব জানান, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং একটি প্রতিনিধি দল শিগগিরই পরিদর্শনে আসবে। এছাড়া ঠাকুরগাঁও ইপিজেড চালুর লক্ষ্যে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, “বিএনপি যে লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে চায়, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

দলের শীর্ষ নেতা তারেক রহমান-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রক্রিয়া গত মাসে অনুমোদন হয়েছে।”

ইফতার মাহফিলে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০