ABN BANGLA TV
৮ জুন ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আব্দুল মালেক স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন”।

আব্দুল মালেক স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন।

মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর পাহাড়িকা স্টেডিয়াম মাঠে আব্দুল মালেক স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উদ্বোধক ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদীন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, বাঁশখালীর সভাপতি শাহাবউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বেগমগঞ্জ উপজেলা, নোয়াখালী।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল আলম বুলবুল, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মবিনুল হক চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. নুরুল আলম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোবারক এবং চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও আব্দুল মালেক স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মাহফুজ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তারা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বক্তারা আরও স্মরণ করেন আব্দুল মালেককে। তারা বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঘাতকদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক নির্মমভাবে নিহত হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়ায় বক্তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শেষে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করা অতিথিবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা জানান, আব্দুল মালেকের স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০