ABN BANGLA TV
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আবারও পিছিয়ে গেল হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন”।

আবারও পিছিয়ে গেল হাদি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন।

নিউজ ডেস্ক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ মার্চ নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

ঢাকার মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন থাকলেও তদন্তকারী সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি।

এ ঘটনায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আদালত পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ ঘোষণা করেন। এটি মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে নবমবার সময় বৃদ্ধি।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ মামলাটিতে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ জানুয়ারি মামলার বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি আবেদন করলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন।

অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরিফ ওসমান বিন হাদি।

১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর বক্স কালভার্ট রোড, পল্টন এলাকায় মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথা ও ডান কানের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি।

ঘটনার পর আহত হাদিকে প্রথমে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাচেষ্টা হিসেবে মামলা হলেও পরবর্তীতে মৃত্যুর কারণে সেটি হত্যামামলায় রূপান্তর করা হয়।

মামলার তদন্ত প্রতিবেদন বারবার পিছিয়ে যাওয়ায় আদালত ও সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। কবে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা হবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে কি না—সেটিই এখন মূল প্রশ্ন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০