
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে জলদি মিয়ার বাজার থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে উপজেলা চত্বরে সমাবেশের মাধ্যমে উক্ত র্যালী শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা জুবায়ের আহমদ সহ-সাধারন সম্পদক ও দপ্তর সম্পাদকের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঁশখালী থেকে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এম পি , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক, বাঁশখালী উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ঈসমাইল,শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সাধারন সম্পাদক মোখতার হোসাইন সিকদার , কোষাধ্যক্ষ আ ন ম মহিউদ্দিন , উপজেলার উপদেষ্টা মাওলানা মহিউদ্দীন , অধ্যাপক শহিদুলাহ , উপস্থিত ছিলেন উপজেলা কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন সভাপতি ও সহ-সভাপতি কামাল উদ্দীন , সহ-সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম তালুকদার , রিক্সা ট্রেড ইউনিয়ন সভাপতি কাজী এমরানুল হক, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন , দপ্তর-সম্পাদক মুহাম্মদ হোছাইন, নির্বাহি সদস্য আবুল কাসেম সোহাগ, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি রেজাউল করিম , সহ বিভিন্ন ট্রেড , ইউনিয়ন সভাপতি বৃন্দ উপস্তিত ছিলেন ।
মন্তব্য করুন