ABN BANGLA TV
২ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক দিবসে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, বাঁশখালীর সংকীর্ণ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি শ্রমিকরা পরিবারের আহার জোগাড় করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। তার ওপর পুলিশ প্রশাসন গাড়ী ধরে শ্রমিকদের মামলা দিয়ে হয়রানী করেন। এতে শ্রমিকদের আত্মহত্যার পথ ছাড়া আর কিছুই করার থাকে না। সরকার একদিকে শ্রমিকদের লাইসেন্স দিবেন না, আবার গাড়ী আমদানীও বন্ধ করবেন না। এটা শ্রমিকদের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
বাঁশখালী উপজেলা প্রশাসনকে লক্ষ্য করে তিনি আরও বলেন, ‘বাঁশখালী আপনাদের লিভিং ল্যান্ড। আপনারা বাঁশখালীর মানুষকে হয়রানী না করে সুন্দর সার্ভিস দিবেন। আমাদের লবণ শ্রমিকরা আজ তাদের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এ বিষয়ে আপনাদের উধ্বর্তনকে জানাতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। এ শ্রমিকরা জুলাই বিপ্লবেও অবদান রেখেছেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সকালে বাঁশখালী প্রধান সড়কের মিয়ার বাজার কলেজ গেইট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি বাঁশখালী থানা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবায়ের আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী, বাঁশখালী উপজেলার সাবেক ভারপ্রাপ্ত-চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সেক্রেটারী কাজী এমরান এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সেক্রেটারী মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রমিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০