ABN BANGLA TV
৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“আজ মুসলমানদের ‘মুক্তির রাত’ শবে বরাত”।

“আজ মুসলমানদের ‘মুক্তির রাত’ শবে বরাত”।

 

নিউজ ডেস্ক:
৩ ফেব্রুয়ারি, ২০২৬।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র রাত শবে বরাত। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখের এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে ‘মাগফিরাতের রাত’ বা ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে বিশেষ মর্যাদায় বিবেচিত। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, এই মহিমান্বিত রাতে মহান আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের জন্য রহমত ও ক্ষমার অবারিত দ্বার খুলে দেন।

শবে বরাত শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি, শান্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এই রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’। ইসলামি বর্ণনা অনুযায়ী, এই রাতে অসংখ্য বান্দার গুনাহ ক্ষমা করা হয় এবং জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আসে।

এই পবিত্র রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ার মাধ্যমে ইবাদতে মগ্ন থাকেন। অতীত জীবনের ভুল ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন তারা। পাশাপাশি মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সমাজ, দেশ ও সমগ্র মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

হাদিসে শবে বরাতের ফজিলত সম্পর্কে উল্লেখ রয়েছে। বর্ণনায় এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—মধ্য শাবানের রাতে আল্লাহ তায়ালা তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং শিরককারী ও হিংসা পোষণকারীদের ছাড়া সবাইকে ক্ষমা করে দেন (ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫)।

এ রাতের আগে বা পরে রোজা রাখা সুন্নত হিসেবে বিবেচিত। ফলে অনেক মুসলমান শবে বরাত উপলক্ষে একাধিক দিন নফল রোজা পালন করে থাকেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শবে বরাত রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় মাহে রমজান। তাই এই পবিত্র রাত থেকেই রমজানের প্রস্তুতি নিতে শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০