ABN BANGLA TV
২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আজ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর।

আজ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর।

 

আন্তর্জাতিক ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৬।

 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস (GFZ)-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

 

সোমবার (২ ফেব্রয়ারি) ভোরে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা।

 

ঘটনার সময় অধিকাংশ মানুষ গভীর ঘুমে থাকলেও, কম্পন টের পেয়ে আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের বুদগাম জেলা। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, ৩৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৭৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ছিল এর উৎপত্তিস্থল।

 

কেন্দ্রস্থলের খুব কাছাকাছি চরার-ই-শরিফ (প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে), পুলওয়ামা (১৩ কিলোমিটার পূর্বে) এবং রাজধানী শ্রীনগর (২১ কিলোমিটার দূরে) সহ শোপিয়ান ও পার্শ্ববর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও মৃদু কম্পন: এদিকে, একই দিনের ভোরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভোর ৩টা ৩১ মিনিটে নিকোবর অঞ্চলে এই কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬ এবং কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

 

এই ভূমিকম্পের ক্ষেত্রেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০