ABN BANGLA TV
১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইসিসি-কে চ্যালেঞ্জ? বিশ্বকাপের পাল্টা টুর্নামেন্ট আয়োজনের পথে পিসিবি!

আইসিসি-কে চ্যালেঞ্জ? বিশ্বকাপের পাল্টা টুর্নামেন্ট আয়োজনের পথে পিসিবি!

 

ক্রীড়া ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৬।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি অল্প সময়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত নিশ্চয়তা না থাকায় পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ প্রেক্ষাপটে বিশ্বকাপে না খেললে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের বরাতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকেই আইসিসির এই বৈশ্বিক আসরে পাকিস্তান দল অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছিল পিসিবি।

বিশ্বকাপে অংশগ্রহণ না করলে ক্রিকেটারদের ব্যস্ত রাখতে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। সে ক্ষেত্রে লাহোরে চার দলের একটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বোর্ড। সম্ভাব্য দলগুলো হতে পারে— ‘দ্য পাকিস্তান’ নামের একটি নির্বাচিত দল, শাহিন্স, অনূর্ধ্ব-১৮ দলসহ আরও একটি সমন্বিত স্কোয়াড।

বিশ্বকাপ ঘিরে সাম্প্রতিক উত্তেজনার পেছনে নিরাপত্তা ও কূটনৈতিক নানা ইস্যু কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। একাধিক ঘটনার পর বিভিন্ন পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের কথাও সামনে আসে। বিষয়টি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা ও নাটকীয়তা চললেও এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

পিসিবি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই প্রকাশ করা হবে। ক্রিকেট মহলে তাই দৃষ্টি এখন ইসলামাবাদের দিকেই— পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়, নাকি বিকল্প পথে হাঁটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০