ABN BANGLA TV
১২ মে ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আইভীর জামিন আবেদন খারিজ।

আইভীর জামিন আবেদন খারিজ।

 

ক্রাইম রিপোর্টার শিউলি আক্তার।

আইভীর জামিন আবেদন খারিজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আদালতে নামঞ্জুর করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে অনুষ্ঠিত শুনানির পর বিচারক শামসুর রহমান এই আদেশ প্রদান করেন।

আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেন হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা, যাদের মধ্যে এস এম সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, এবং অ্যাডভোকেট শাহিন মাহমুদসহ ৬-৭ জন আইনজীবী অন্তর্ভুক্ত ছিলেন।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে হাইকোর্টের সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন, ‘আদালতকে আমরা বলেছি আইভী স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন এবং একবার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলেন।’

‘সিটি করপোরেশনের প্রত্যেকটি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বীরা তার কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন। আইভী একজন এক্সট্রা অর্ডিনারি পার্সন। তার গ্রেফতারে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। নারায়ণগঞ্জবাসী তার গ্রেফতারকে মেনে নিতে পারছেন না। এই গ্রেফতারের কারণে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘কারাগারে যাতে আইভী ডিভিশন পান সেজন্য তারা আদালতে আবেদন করেছেন। আদালত তাদের আবেদন আমলে নিয়ে ডিভিশন প্রদানের জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তবে বিচারক আইভীর জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছেন। তবে জামিনের জন্য আমরা অচিরেই জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবো।’

জানা যায়, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গত ৯ মে ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কর্মী সমর্থক ও এলাকার শত শত নারী-পুরুষ গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে ওইদিন সকালে আইভীকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সেদিনের পর থেকে আইভী গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০