ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম

আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি: বিচারক হাসানুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা:

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসানুল ইসলাম বলেন, আইনজীবীরা সমাজে আইনের প্রতিচ্ছবি। তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে আইন চর্চা হয়, মানুষ আইন সম্পর্কে জেনে থাকে এবং মানুষের আইনের প্রতি আস্থা বাড়ে। ফলে মানুষ বিপদে আইনের কাছে ছুটে আসে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “আইআইইউসি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন” এর নব-নির্বাচিত কমিটির (২০২৬–২০২৭) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমরা বিচারকরা সমস্ত সাক্ষী প্রমানের ভিত্তিতে একটি মামলার রায় দিয়ে থাকি। কিন্তু একটি মামলার দীর্ঘ কঠিন কাজ আইনজীবীরা সম্পাদন করে থাকেন। এক কথায় মানুষের ন্যায় বিচারের জন্য আইনজীবীরা লড়াই করেন। একজন মানুষ যখন ন্যায় বিচার পান তখন আইনের প্রতি এবং আইনজীবীর প্রতি তার শ্রদ্ধা বাড়ে। সুতরাং একজন আইনজীবী হলো সমাজে আইনের প্রতিচ্ছবি।

নব-নির্বাচিত কমিটির সভাপতি অ্যাড. ইমতিয়াজ আহমদ জিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ ইসলাম সুমন’র নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান বাংলাদেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। আমি আশা করছি ভবিষ্যতে দেশের আইন অঙ্গনে আমাদের শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাড. নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. মঈনুদ্দীন সহ আইন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা “আইআইইউসি ‘ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র” কার্যক্রমের প্রশংসা করেন এবং আইন অঙ্গনে প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এই আয়োজনে স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুহিয়ায় ধ্বংসের মুখে ৭ বিঘা ধানক্ষেত দোকানদারের পরামর্শে কীটনাশক প্রয়োগ

১

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

২

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

৩

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৪

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৫

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৬

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৭

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৮

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৯

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

১০

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১১

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১২

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১৩

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৪

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৫

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৬

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৭

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৮

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৯

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

২০