ABN BANGLA TV
৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অসহায় কামালের পাশে মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ

অসহায় কামালের পাশে মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

মাত্র ১ হাজার ৫০০ টাকার সামান্য পুঁজি সম্বল করে জীবনযুদ্ধের কঠিন লড়াইয়ে নেমেছিলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়ার ভূমিহীন কামাল। সম্প্রতি দৈনিক ভোরের দর্পণ, দৈনিক লোকায়ন, দৈনিক যুগের আলো, নিউজ জি ২৪-সহ একাধিক প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে তাঁর সেই জীবনসংগ্রামের করুণ ও অনুপ্রেরণাদায়ী গল্প প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসতেই থমকে দাঁড়ায় রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবিক পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশের মন। কামালের এই অক্লান্ত সংগ্রাম তাঁকে গভীরভাবে ব্যথিত ও আলোড়িত করে। সংবাদের জের ধরে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরাসরি কামালের ছোট্ট দোকানে উপস্থিত হন আলাল হোসেন আকাশ। অসহায় কামালের জীবনসংগ্রামকে কিছুটা সহজ করতে ও তাঁর লড়াইয়ে পাশে দাঁড়াতে নিজ হাতে একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রবীণ সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং রুহিয়া উপজেলা মডেল প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পল্লী চিকিৎসক আলাল হোসেন আকাশ আবেগপ্লুত কণ্ঠে বলেন, মানুষের হাসিমুখের চেয়ে বড় কোনো তৃপ্তি হতে পারে না। আমি দীর্ঘদিন ধরে সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। আগামীতেও পরম করুণাময়ের কৃপায় সমাজের অবহেলিত, দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় এভাবেই নিজের দুটি হাত প্রসারিত করে রাখতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমাঞ্চকর ফাইনালে তাকরিম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ধর্মপুর ফুটবল একাদশ

১

বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

২

অসহায় নারীদের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ

৩

রুহিয়ায় এ বি কিন্ডার গার্ডেন এন্ড মডেল স্কুলের সমাপনী পরীক্ষার ফলপ্রকাশ

৪

সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বাশার ট্রাস্টের সংবর্ধনা

৫

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

৬

বে অব বেঙ্গল ম্যারাথনে সাফল্য পেলেন বান্দরবানের হিল রানার্সের দৌড়বিদরা

৭

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন মিলনমেলা অনুষ্ঠিত

৮

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

৯

খাবার নাকি বিষ? ভোক্তার জীবন নিয়ে ছিনিমিনি আর কতদিন—জাহাঙ্গীর আলম

১০

টেকনাফে মালয়েশিয়া পাচারের আগে ১৭ জন উদ্ধার

১১

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ

১২

রেইছা ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় মো. জাহাঙ্গীর আলম

১৩

সাংবাদিকদের কল্যাণে ২০ লাখ টাকার সহায়তা এবিজি ফাউন্ডেশনের

১৪

মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৫

ঠাকুরগাঁয়ের রুহিয়ায় বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৬

সাতকানিয়ায় মৌলভীপাড়া প্রবাসী কর্পোরেশনের মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

১৭

রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য— পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১৮

ঠাকুরগঁওয়ে রুহিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

১৯

ইত্তেহাদুল মাদারিসে ভুল-বোঝাবুঝির অবসান নিজস্ব জায়গায় শিক্ষা বোর্ডের ভবন নির্মাণের প্রস্তাব মুফতি কিফায়তুল্লাহ শফিকের

২০