ABN BANGLA TV
৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, চারে মিরাজ।

 

নিজস্ব প্রতিনিধি

 

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাট–বলের নৈপুণ্য দেখিয়ে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

হারারেতে দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুটি হাফসেঞ্চুরি করেন তিনি। পাশাপাশি প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে নেন ১ উইকেট। তার এমন পারফরম্যান্সে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩০২। এতে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২)-কে টপকে এক নম্বরে উঠেছেন রাজা।

 

অন্যদিকে, বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২৪৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন। তার র‌্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

 

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন রাজা। তিনি ৯ ধাপ এগিয়ে এখন ২২ নম্বরে। একই সিরিজে শ্রীলঙ্কার ব্যাটার পাথুম নিসাঙ্কা ১২২ ও ৭৬ রানের দুটি ইনিংস খেলে ৭ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছেন। তার সতীর্থ জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে।

 

বোলিং র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ চার উইকেট নিয়ে নিজের শীর্ষস্থান আরও শক্ত করেছেন। তার রেটিং পয়েন্ট এখন ৬৯০—দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে ৩১ পয়েন্ট বেশি। এছাড়া প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে এবং ইংল্যান্ডের জোফ্রা আর্চার উন্নতি করে ১৯তম স্থানে পৌঁছেছেন।

 

টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। মোহাম্মদ নবি অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২০তম স্থানে এবং পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকীম বোলিং র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উন্নীত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০