
লোহাগাড়া ( চট্টগ্রাম ) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় গণতান্ত্রিক যুবদল নেতা মিনহাজ আহমেদ ও ব্যবসায়ী খুলু মিয়া’র বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবি, জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মিনহাজ আহমেদ।
মিনহাজ আহমেদ বলেন, আমি দীর্ঘ সময় ধরে আদর্শিক সংগঠন এলডিপির গণতান্ত্রিক যুবদলের রাজনীতির সাথে জড়িত। আমি দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা করে আসছি। আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার । অন্যদিকে, ৪০-৫০ বছর ধরে দরবেশ হাট বাজারে আমাদের বড়ভাই খুলু মিয়া ব্যবসা করে আসছেন।
আমাদের চাঁদাবাজ বলা কতটুকু যুক্তিযুক্ত। এ জীবনে আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ হয়নি, জীবনে কখনো অন্যায় করি নাই । আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার, ভিত্তিহীন সংবাদ সম্মেলন দেখে আমি ও আমার পরিবারের সদস্যরা হতবাক হয়েছি।
নিজেরা নিজেদের মধ্যে মনগড়া কথা বলে আমাদের হেয় করার চেষ্টা করেছেন। প্রকৃত ঘটনা আড়াল করেছেন। যা সত্যিই দু:খজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড তাজমহল ক্লাব সন্নিকটে আমার প্রবাসী ভগ্নিপতি দেলোয়ার হোসেন ৭.০৭ শতক জমি ভোগ দখলে রয়েছেন। তিনি মৃত লাল মিয়ার যথাযথ ওয়ারিশগণের কাছ থেকে ক্রয় করেছেন। যার দলিল নং-৪৭৫৮।
অত্যান্ত পরিতাপের বিষয়, লোহাগাড়া সদর ইউনিয়নের ভূমিদস্যু ফরিদুল আলম ও তার পুত্র সন্ত্রাস, চাঁদাবাজ আলমগীর স্বসস্ত্র বাহিনী নিয়ে গত পরশু রাতে দেলোয়ারের ক্রয়কৃত দখলীয় জায়গার টিনের ঘেরা ভাঙ্গতে যায়। স্থানীয় লোকজন তাদের বাঁধা দেয়। স্থানীয় লোকজনের বাঁধার মুখে তারা পালিয়ে যায়। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে । তাই তারা নিজেদের অপরাধ আঁড়াল করতে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছে।
তারা স্বসস্ত্র বাহিনী নিয়ে প্রবাসী দেলোয়ারের ক্রয়কৃত দখলীয় জায়গার টিনের ঘেরাও ভাঙ্গার অপরাধ আড়াল করতে নিজেরাই নিজেদের জায়গার বিদ্যুৎ মিটারের সংযোগ তার বিছিন্ন করে দিয়ে নিজেদের জরাজীর্ণ কাঠের ঘর এলোমেলো করে দেয়। যাতে প্রকৃত ঘটনা চাপা পড়ে যায়।
এ ঘটনায় আমাকে হয়রানীসহ আমার সুনামক্ষুন্ন করার জন্য এ নাটকীয় কর্মকান্ড ঘটানো হয়েছে। মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে
অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভবিষ্যতে এমন কর্মকান্ড থেকে তাদের বিরত থাকার সবিনয় অনুরোধ করছি। অন্যথায়আমি আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধ্য হবো।
মন্তব্য করুন