
তোমার
শরীর ছুঁয়ে দিলেই
কিছুই
থাকেনা আর ছুঁয়ে দেখার।
হিজাব
তোমার খুব কি ভারী?
অথচ
কতো গহনা ঐ পর্দাজুড়ে!
আমি ছুঁয়ে দিলে
খুব কি আপত্তি হবে?
অথচ আমি জানি
রূপ তোমার অবিনাশী,
রহস্যময়
তাই যতো মোহ
সকলের।
অথচ তুমি জানো
সবাই হয়না প্রেমিক
উন্মাদ হয় কেউ কেউ,
তাই ছোটে
বেহিসেবী আকাঙ্খায়
কিন্তু আমি
বড়োই কিন্তু হয়ে আছি
অপেক্ষাতেই বেঁচে আছি।
০৬/০৪/১২
মন্তব্য করুন