
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) কর্তৃক অপহৃত বান্দরবান বাজারের ব্যবসায়ী ও যুবদলের সহ-সাহিত্য সম্পাদক মোঃ ফয়সাল হোসেন এর নিঃশর্থ মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় বান্দরবানের লেমুঝিড়ি নামক স্থান থেকে তাকে অপহরণ করে জেএসএস। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি স*ন্ত্রাসী তৎপরতা বেড়ে গেছে, যা জন-নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য গুরুতর হু*মকি সৃষ্টি করছে।
আমরা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি যাতে এসব অপতৎপরতা দমন করে জনগণের মধ্যে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনা যায়।
আমাদের দৃঢ় বিশ্বাস, কোনো মতবাদ, দাবি বা লক্ষ্য অর্জনের জন্য স*হিংস*তা ও স*ন্ত্রাস কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত।
আমরা চাই *সকল সন্ত্রাসী গোষ্ঠীকে আইনের আওতায় আনা হোক।
*সন্ত্রাস নির্মূলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হোক।
*জনগণের মধ্যে সচেতনতা ও সহনশীলতার পরিবেশ তৈরি হোক।
*পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক ব্যবসায়ীদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় বন্ধ হোক।
মন্তব্য করুন