ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী”।

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: শিক্ষামন্ত্রী।

নিউজ ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন নাকি অফলাইন ক্লাস চলবে—এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ নয়, বরং আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রবিবার (০৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে। তাই আসন্ন মন্ত্রিসভার বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে সরকার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে। শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকেই পৃথকভাবে জানানো হবে। কারণ, এই বিষয়ে আরও কিছু দিক নিয়ে আলোচনা ও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয় ধাপে ধাপে নির্দেশনা দিতে শুরু করবে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সেটি বিবেচনায় রাখা হচ্ছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অনলাইন ক্লাস চালু বা অফলাইন কার্যক্রম অব্যাহত রাখা—এ দুই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

সূত্রটি আরও জানায়, সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শেষ হওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে এবং তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০