ABN BANGLA TV
২৫ মার্চ ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“অটোরিকশায় যাত্রী উঠানোর সময় দ্রুতগতির  মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত, আহত ৫”।

অটোরিকশায় যাত্রী উঠানোর সময় দ্রুতগতির  মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত, আহত ৫।

জিয়াবুল হক সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পিছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এ ছাড়াও একই দুর্ঘটনায় জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, ইহসান ও মশিউর রহমানসহ সর্বমোট ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনজিত ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের পুত্র এবং বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দে’র পুত্র।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি দাঁড়িয়ে দোহাজারীর দিকে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করেন।

নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিত ও বালি দোহাজারী শ্রী শ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় উঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০