ABN BANGLA TV
৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপি নির্দেশ”।

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপি নির্দেশ।

নিউজ ডেস্ক:

রাজধানীতে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করার লক্ষ্যে অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ও রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এসব অবৈধ কাউন্টারের কারণে তীব্র যানজট দেখা দিচ্ছে।

ডিএমপি জানিয়েছে, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া ঢাকা মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা করা যাবে না। সংশ্লিষ্টদের ৭ কার্যদিবসের মধ্যে অবৈধ কাউন্টার, নাইট কোচের পার্কিং ও যাত্রী ওঠানামার স্থান স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি আরও জানায়, সময়মতো নির্দেশনা পালন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অর্থদণ্ড, কারাদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট কমাতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০