ABN BANGLA TV
২৭ নভেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে কারবারিদের নিয়ে জুম খাজনা আদায়।

৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে কারবারিদের নিয়ে জুম খাজনা আদায়।

 

বিশেষ প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলায় ৩৫৪নং কেঙ্গু মৌজার হেডম্যান কার্যালয়ে বোমাং সার্কেল রাজার বাহাদুর ২০২৫–২৬ অর্থ বছরের রাজস্ব জুম খাজনা আদায়ের লক্ষ্যে পাড়ার কারবারিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ জুম খাজনা আদায় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই জুম খাজনা আদায় ১৩টি পাড়ার কারবারি, মুরুব্বি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আগত কারবারিদের কাছে নতুন বছরের জুম খাজনা আদায়ের কার্যক্রম, আদায় পদ্ধতি, খাজনা তালিকা হালনাগাদ, এবং আদায় সময়সীমা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কোন পাড়া বা পরিবার খাজনা পরিশোধে সমস্যায় পড়লে কীভাবে সমাধান করা যেতে পারে—তা নিয়েও আলোচনা হয়।

কারবারিরা জানান, এ ধরনের সভা প্রতি বছর অনুষ্ঠিত হলেও এবার অংশগ্রহণ বেশি হওয়ায় জুম খাজনা আদায় আরও সহজ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে তারা আশা করছেন।

৩৫৪ নং কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা জানান, বোমাং সার্কেল রাজার ঐতিহ্য অনুযায়ী প্রতি বছর নিয়মিতভাবে জুম খাজনা আদায় করা হয় এবং এর মাধ্যমে পাহাড়ি সম্প্রদায়ের সামাজিক-প্রশাসনিক কাঠামোকে সুশৃঙ্খল রাখা সম্ভব হয়। তিনি আরও বলেন, কারবারিদের মাধ্যমে পাড়ায় পাড়ায় খাজনা আদায় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সবাইকে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

কারবারিরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং খাজনা আদায়ের ক্ষেত্রে মাঠপর্যায়ে যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলো সমাধানে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সকল কারবারিদের হাতে নতুন অর্থ বছরের খাজনা সংক্রান্ত দাপ্তরিক কাগজপত্র হস্তান্তর করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে খাজনা আদায় নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০