ABN BANGLA TV
১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেবার ব্রতে চাকরি” বান্দরবান পার্বত্য জেলায় সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ০৫ জন।

“সেবার ব্রতে চাকরি” বান্দরবান পার্বত্য জেলায় সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ০৫ জন।

 

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন/২০২৫খ্রি. এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

লিখিত পরীক্ষায় মোট ১৪ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়। পরবর্তীতে মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর মোট ০৫ জন চূড়ান্ত মেধাতালিকায় এবং ০২ জন অপেক্ষমাণ তালিকায় স্থান পান।

এসময় পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বলেন, “আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আজ চাকরিতে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দবোধ করছি” পরিশেষে তারা বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন, স্বচ্ছ, মেধা, যোগ্যতা এবং প্রতিযোগিতার ভিত্তিতে আজ টিআরসি নিয়োগ পরীক্ষা জুন/২০২৫খ্রি. সম্পন্ন করে মোট ৭ জন প্রার্থী নির্বাচিত হন। আজ যারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন তাদেরকে অবশ্যই সততা, নিষ্ঠা এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জনগণের সেবা করতে হবে।

উক্ত পরীক্ষায় মেধাক্রমে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয় অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০