
সীতাকুণ্ডের কৃতি সন্তান, সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সংগঠনের কার্যনির্বাহী সদস্য তুষার দাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “মো. জিয়াউর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আলোকিত মানুষ গড়ার কারিগর। শিক্ষা বিস্তার, মানবিক মূল্যবোধ লালন এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক গুণী ব্যক্তিত্বকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।”
বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৯৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ জোহর সীতাকুণ্ডের শিবপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা ও স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মন্তব্য করুন