ABN BANGLA TV
১৯ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“সাতকানিয়ায় সড়কের জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ”।

সাতকানিয়ায় সড়কের জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ।

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা হাইস্কুল-মকতিয়ার কুম সড়কের একটি অংশে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় সম্প্রতি মরফলা গ্রামের বাসিন্দা ও মরফলা আর.এম.এন উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত করে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদ, মঞ্জুরুল ইসলাম, আমির হোসেন ও মাহমুদুল হকসহ সর্বমোট চারজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শত শত মানুষের চলাচলের ওই সড়কটি সরকারি খাস খতিয়ানভুক্ত এবং উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের আইডিভুক্ত (৪১৫৮২৫০১৮)। এ সড়ক দিয়ে মরফলা ও নলুয়া গ্রামের জনসাধারণ, মরফলা আর.এম.এন উচ্চ বিদ্যালয় এবং মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সর্বক্ষণিক যাতায়াত করেন। অভিযুক্তরা সড়কটির কিছু অংশ জোরপূর্বক দখল করে দীর্ঘদিন ধরে স্থাপনা নির্মাণের পাঁয়তারা করে আসছিল। তারই ধারাবাহিকতায় কাজ শুরু করলে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী বাধা দেন। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হুমকি প্রদান করেন।

আরও জানা যায়, বিগত ২০১৯ সালে অভিযুক্ত মঞ্জুরুল ইসলাম তৎকালীন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করে জোরপূর্বক সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেন। ওই সড়ক দিয়ে যাতায়াতকারীরা বর্তমানে অভিযুক্তদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। গত (৪ মে) অভিযুক্ত হারুনুর রশিদ সড়কের জায়গা দখল করে পুনরায় স্থাপনা নির্মাণের কাজ শুরু করলে এলাকাবাসী ও স্কুলগামী শিক্ষার্থীরা বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সবাইকে হুমকি প্রদান করেন।

বর্তমানে সেখানে স্থাপনা নির্মাণ করছেন হারুনুর রশিদ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার দেয়ালটি সড়ক থেকে ১ ফুট ভেতরে এবং সম্প্রতি স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে নির্মিত পিলারের দূরত্ব সড়ক থেকে প্রায় দেড় ফুট হবে। আমার বিরুদ্ধে কে বা কারা অভিযোগ দিয়েছে জানিনা তবে আমি আমার মালিকানাধীন জায়গায় স্থাপনা নির্মাণ করছি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা সবুজ কুমার দে বলেন, এটি এলজিইডির আইডিভুক্ত একটি সড়ক। তবে সড়কের জায়গায় স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন কোন অভিযোগ এখনো পর্যন্ত আমি পাইনি। অভিযোগ পেলে পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যাণ্ডের নিকট সেটি পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

লিখিত অভিযোগটি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামছুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি পরিদর্শন করে পরিমাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০