ABN BANGLA TV
২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান”।

সংসদকেন্দ্রিক সংস্কার, রাজনৈতিক শালীনতা ও জনকল্যাণে জোর—বাঁশখালীর স্বেচ্ছাসেবক দলের নেতার আহ্বান।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সরকারি দল ও বিরোধী দলকে সংসদের ভেতরে ও বাইরে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাররফ হোসেন। তিনি রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সমালোচনায় শালীনতা বজায় রাখা এবং অনুপস্থিত ব্যক্তিকে নিয়ে নেতিবাচক মন্তব্য পরিহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তগুলো সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতেই হওয়া উচিত। একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়টি জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে বাস্তবায়ন করা প্রয়োজন।

বক্তব্যে তিনি অতীতের সংবিধান সংশোধন নিয়ে সমালোচনা করে বলেন, কিছু পরিবর্তন রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে এবং তা পুনর্বিবেচনার দাবি রাখে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে একটি সর্বজনগ্রাহ্য ও সকল দলের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার সম্ভব হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, উস্কানিমূলক বক্তব্য, বিভ্রান্তিকর প্রতিশ্রুতি ও অশালীন ভাষা ব্যবহার থেকে বিরত থাকা জরুরি। এসব কার্যক্রম দেশের জন্য ইতিবাচক নয় বলে মন্তব্য করেন তিনি।

এছাড়া তিনি বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে বলেন, রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উচিত নিজেদের খাতে উন্নত চিন্তা-ভাবনা প্রয়োগ করে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা। বিশেষ করে হাসপাতাল সেবার মানোন্নয়ন, বহির্বিভাগে স্বল্পমূল্য বা বিনামূল্যে চিকিৎসা এবং প্যাথলজিতে ছাড় প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

মোশাররফ হোসেন মনে করেন, রাজনৈতিক সৌহার্দ্য, কার্যকর সংসদীয় ভূমিকা এবং জনকল্যাণমূলক উদ্যোগই দেশের টেকসই উন্নয়নের পথ সুগম করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০