ABN BANGLA TV
৫ জানুয়ারি ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত বন রক্ষায় জিরো টলারেন্স : বুমু বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ ।

সংরক্ষিত বন রক্ষায় জিরো টলারেন্স : বুমু বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ ।

 

মুহাম্মাদ আলমগীর
লামা – বান্দরবান প্রতিনিধি

সংরক্ষিত বন রক্ষায় জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বন বিভাগ। এরই অংশ হিসেবে বান্দরবানের লামা বন বিভাগের আওতাধীন বমু সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
৫ জানুয়ারি সোমবার সকালে বমু সংরক্ষিত বনাঞ্চলের চুড়ইবিল এলাকায় সামাজিক বনায়নের ভেতরে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বমু বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। অভিযানে তাঁর সঙ্গে বনপ্রহরীরা উপস্থিত ছিলেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবৈধ স্থাপনাটি অপসারণ করা হয়।
এ সময় স্থানীয় সামাজিক বনায়নের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপকারভোগী সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিট কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, সংরক্ষিত বনাঞ্চল রাষ্ট্রীয় সম্পদ। এই বনভূমি রক্ষা করা আইনগত ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে সংরক্ষিত বনাঞ্চলে কোনো ধরনের অবৈধ দখল, স্থাপনা নির্মাণ কিংবা বন উজাড়ের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, বন আইন ১৯২৭ এবং সামাজিক বনায়ন বিধিমালা ২০০৪ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমির অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবিদরা মনে করছেন, বনভূমি দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা নিয়মিত নজরদারি ও স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০