ABN BANGLA TV
১৫ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহরাস্তিতে পৈতৃক জমি জোরপূর্বক দখল করে মামলা দিয়ে হয়রানির অভিযোগ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার।

শাহরাস্তিতে পৈতৃক জমি জোরপূর্বক দখল করে
মামলা দিয়ে হয়রানির অভিযোগ
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার।

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি-

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পৈতৃক সম্পত্তি জবরদখল ও একের পর এক হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলেছে একটি ভুক্তভোগী পরিবার। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে শাহরাস্তি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন মীর মো. নেওয়াজ মোরশেদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা গ্রামে অবস্থিত তাঁদের সাড়ে ৫২ শতাংশ পৈতৃক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ২০২৩ সালে যৌথ দলিলের মাধ্যমে এর পাশে ৪০ শতাংশ জমি ক্রয় করা হয়। পার্শ্ববর্তী পাথৈর গ্রামের কাজী ওবায়েদ উল্লাহ ও তাঁর সহযোগীরা অন্য অংশীদার থেকে ২০২১ সালে দুটি দলিলের মাধ্যমে সাড়ে ৫২ শতাংশ ভূমি ক্রয় করেন। যার প্রেক্ষিতে মীর মো. নেওয়াজ মোরশেদ গং আদালতে প্রিয়ামশন মামলা রুজু করেন।
উক্ত মামলা চলমান অবস্থায় কাজী ওবায়েদ উল্লাহ গং অন্য মালিকের কাছে বিতর্কিত জমি বিক্রয়ের বায়না সংক্রান্ত সাইনবোর্ড লাগান। যাতে তাদের পৈত্রিক ভুমিও রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২২ সাল থেকে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতি, সামাজিক হয়রানি ও মানসিক চাপে রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, বৈধ দলিল ও সরকারি রেকর্ড থাকা সত্ত্বেও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে নতুন করে জমি বিক্রয় ও দখলের চেষ্টা করছে। এতে করে পরিবারের নারী সদস্য ও বৃদ্ধ অভিভাবকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমি সংক্রান্ত দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন থাকা অবস্থায় প্রতিপক্ষ বেআইনিভাবে নতুন মামলা দায়ের করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ অবস্থায় বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানানো হয়।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে মিথ্যা মামলা প্রত্যাহার, জাল দলিল বাতিল এবং পৈতৃক সম্পত্তি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০