
চাঁদপুরের শাহরাস্তিতে জশনে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৩০আগস্ট২০২৫) পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে শাহরাস্তিতে সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়। উপজেলার নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত শাহরাস্তির দক্ষিণ অংশের র্যালী ও কালিয়াপাড়া থেকে উত্তর অংশের র্যালী এসে নিজ মেহের মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়।
চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কাদেরীর সভাপতিত্বে উপজেলার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় শাহরাস্তি উত্তর ও দক্ষিণের নবীপ্রেমিকরা জমায়েত হয়।
উক্ত সভায় বিভিন্ন আলেম, পীর মাশায়েখ, শিক্ষক, ইসলামী আলোচক, সংগঠক ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাৎপর্য বিষয়ক বক্তব্য রাখেন।বক্তারা ইসলামের বিশিষ্ট ধারা সূফিজম সম্পর্কে বক্তব্য রাখেন। এদেশে ইসলাম প্রচার ও প্রসারে আউলিয়া কেরামের অবদানকে স্মরণ করেন। তাঁদের মধ্যে যে নবী প্রেমের আদর্শ ছিল, সেটি ধারণের জন্য সকলকে উজ্জীবিত করেন।
বক্তারা প্রিয় নবীর আগমনে খুশি হয়ে শুকরিয়া করে বলেন- আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানবতার মুক্তির দূত হিসেবে। একটি বৈষম্যহীন, অত্যাচারমুক্ত সমাজ গঠনে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সংগ্রাম করে গেছেন। দুনিয়ার জমিনে তাঁর আগমন না হলে মানব সম্প্রদায় ইসলাম-কোরআন কিছুই পেত না।
উক্ত জশনে জুলুসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা আহালে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা এ এইচ এম আহসান উল্লাহ, আহসানুল উলুম কামিল মাদরাসা ঢাকার মুফতি নেয়ামত উল্লাহ আল ফকিহ।রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার মুফতি আনিসুর রহমান মাক্কী। হোসেনপুর গাউছিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি ফজলুল কাদের বাগদাদি। নুনিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাসুদুল আলম আল কাদেরি। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল। মুফতি সফিউল আলম, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা কাজী আবদুল হান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন, হাফেজ খোরশেদ আলম, ছাত্রনেতা শাহজাদা,মুফতি বদরুদ্দোজা, কামরুল হাসান বাবু,খাজা নুরুল আমিনসহ বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ পেশাজীবী ছাত্র-শিক্ষক সাধারণ মুসলিম জনতা
বিশ্ববাসীর শান্তি কামনায় দেশ ও প্রবাসের সকলের জন্য দোয়া ও মুনাজাতের মাধ্যমে জসনে জুলুসের অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
মন্তব্য করুন