ABN BANGLA TV
১৪ অক্টোবর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশত পরিবারের মাঝে লামায় উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং ওয়ার্ডের সনাতনী সম্প্রদায়ের একশত পরিবারের মানুষের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার(১৪অক্টোবর) লামা রিপোটার্স ক্লাব হল রুমে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপির)চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষ থেকে (১০০) সনাতন ধর্মাবলম্বী গ্রহীতাদের হাতে শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন লামা পৌরসভার ২নং ওয়ার্ড়ের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,লামা কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক ও দুর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিধান দাশ। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক এস কে খগেশপ্রতি চন্দ্র খোকন, কার্যকরী সদস্য,লামা কেন্দ্রীয় হরি মন্দির গীতা শিক্ষা নিকেতন পরিচালনা কমিটি বিপ্লব দাস,চুমকি বনিক,মিন্টু কর্মকার।

অনুষ্ঠানে বক্তারা সকল ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব, তারেক রহমানের পক্ষে উপহার সামগ্রী বিতরণ শেষে আগামী লামা পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন,প্রতিবছরের ন্যায় এই বছরেও লামা উপজেলায় ও শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় পূর্বেও আপনাদের পাশে ছিলাম, বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে সুখে দুঃখে থেকে সেবা করে যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাইনারির অনুমোদন নেই, বিপিসির কাছে ১২ লাখ টন ক্রুড চায় সুপার পেট্রোকেমিক্যাল

১

বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২

এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার সভাপতি আফজাল হোসাইন ফারাবী ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম সুমন নির্বাচিত

৩

বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের অভিযোগ, বাংলাদেশের প্রতি এইচআরডব্লিউর সতর্কবার্তা

৪

বান্দরবানের অদম্য ইমতিয়াজ: দৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে এইচএসসিতে সাফল্য

৫

ইটভাটা বন্ধ বান্দরবানে, উন্নয়ন ব্যাহত; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী।

৬

বিশ্ববিদ্যালয় ফুটবলে নতুন দিগন্তের প্রত্যাশা নিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

৭

১০০ কিলোমিটার দূরে রেজিস্ট্রেশন কার্যক্রম, লামাবাসীর তীব্র ক্ষোভ: দুই লাখ মানুুষের দুর্ভোগের আশঙ্কা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

৮

বাইন্যান্সে সাইবার ডাকাতি, উত্তর কোরিয়ার হ্যাকারদের সংশ্লিষ্টতার ইঙ্গিত

৯

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের কঠিন পরীক্ষা

১০

বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে বেতছড়া বাজার যুব সংঘকে ক্রীড়া সামগ্রী প্রদান

১১

বান্দরবান প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে জেলা জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার

১২

বান্দরবানে স্থায়ী ডুবুরি ইউনিট না থাকায় সাঙ্গু-মাতামুহুরীতে প্রাণহানি: বাড়ছে স্বজনদের দুর্ভোগ

১৩

ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন: প্রয়োজন সমন্বিত উদ্যোগ

১৪

পটিয়ায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করলেন বাদী

১৫

লামায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা

১৬

আইসিসিবিতে গাড়ির মেলা, এক জায়গায় তুলনা করা যাবে বিভিন্ন মডেল

১৭

ঢাকার শপিংমলের জৌলুস ফিকে, সংকটে খুচরা বাণিজ্য

১৮

বান্দরবানে আন্তাহা পাড়া বৌদ্ধ বিহারের নির্মাণকাজের শুভ উদ্বোধন

১৯

লামায় মিনি-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন স্বাগতিক লাইনঝিরি একাদশ

২০