ABN BANGLA TV
৯ এপ্রিল ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান”।

লেবাননে হামলার পর যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল ইরান।

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা বা ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মধ্যে একটি পথ বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির শর্ত স্পষ্ট। তার ভাষ্য, যুদ্ধবিরতি এবং ইসরায়েলের পক্ষে সামরিক অবস্থান—এই দুই একসঙ্গে চলতে পারে না। লেবাননে চলমান হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিশ্ব এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা, সেটিই দেখার বিষয়।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে সেই সময়েই লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। উদ্ধারকারী সংস্থাগুলোর আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অভিযানে তাদের ৫০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং প্রায় ১০ মিনিটে ১০০টির বেশি হামলা চালানো হয়। অধিকাংশ হামলাই ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হয়েছে।

হাসপাতালগুলোতে আহতদের চাপ বেড়ে গেছে, আর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকারী দল।

লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যাকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়, এরই মধ্যে উত্তর ইসরায়েলে পাল্টা রকেট হামলার কথা জানিয়েছে।

পরিস্থিতির মধ্যে ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতি থেকে সরে আসার সম্ভাবনাও রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০