ABN BANGLA TV
২৮ নভেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

মুহাম্মাদ আলমগীর লামা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের টঙ্গরঝিরি এলাকায় ভূমিবিরোধকে কেন্দ্র করে আবারও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলাম ও স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চরমে পৌঁছেছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক ঘর ভাঙচুরের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিরোধপূর্ণ জমিতে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন পুনরায় জুমঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। তবে গত ২৩ নভেম্বর ফৌজিয়া ইসলামের লোকজন ওই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের চারটি জুমঘর ভেঙে দেয় এবং একটি ঘরের চালের টিন খুলে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ফৌজিয়া ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফিরোজ অভিযোগ করে বলেন, ২০২৪ সালে সরই টঙ্গর ঝিরি এসপি বাগান এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়া আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনার পর তৎকালীন পার্বত্য উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর দীর্ঘদিন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সম্প্রতি আবারও ভূমিবিরোধকে কেন্দ্র করে ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিতে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা—আজম, আরমান, আবুল কালাম, মহরম আলী, হায়দার আলী, মোহাম্মদ জয়নাল ও আব্দুল মালেকসহ আরও কয়েকজন ঘর নির্মাণ করে জমি দখলের চেষ্টা করছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বাড়ছে বলে দাবি করেন তিনি।

এদিকে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ  শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে সরই ইউনিয়নের টংগঝিরি ও নতুন তংগঝিরি/বেতছড়া এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় ১৬ থেকে ১৭টি বসতঘর পুড়ে যায়। সে সময় জমি দখল ও বিরোধের অভিযোগও সামনে আসে। একই বছরের ৩ ডিসেম্বর সরই ইউনিয়নের কয়েকটি পাড়ার বাসিন্দারা সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ভূমি জবরদখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

পুরোনো ভূমিবিরোধের জেরে নতুন করে ঘর ভাঙচুরের অভিযোগ ওঠায় টঙ্গরঝিরি এলাকায় শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বিরোধের নিরপেক্ষ তদন্ত, জমির সঠিক সীমানা নির্ধারণ এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা জব্দ

১

উসমান (রা.)-এর ব্যবসায়িক জীবন: সাফল্যের সঙ্গে নৈতিকতার পাঠ

২

বাবার স্বপ্নের এবিজি স্পোর্টস সিটির ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন আনভীর

৩

বক্সিংয়ের নতুন তারকা তৈরির প্রত্যয়ে ‘জুলকান বিটডাউন ৩’

৪

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার

৫

এবিজি মিডিয়া কাপ ফুটবল বাংলাদেশের মিডিয়া অঙ্গনে নতুন দৃষ্টান্ত গড়তে যাচ্ছে

৬

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনে পবিত্রতা ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও দান অনুষ্ঠান সম্পন্ন

৭

লামায় চলমান মামলার জায়গায় জোর পূর্বক বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে বসত বাড়ি নির্মাণ ও জবর- দখলের অভিযোগ 

৮

পটিয়ায় এডুকেশন গার্ডেন এন্ড হিফজ মাদ্রাসার হিফজুল কুরআন সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

৯

টেকনাফে ৮ গুলিবিদ্ধ অসুস্থ বন্য হাতিটি আবারও লোকালয়ে 

১০

সেন্টমার্টিনে রান্না করা চিংড়ি খেয়ে প্রাণ গেল এক পর্যটকের

১১

লামার টঙ্গরঝিরিতে ভূমিবিরোধ ঘিরে উত্তেজনা, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

১২

শিশুদের পুষ্টি সুরক্ষায় ২০২৭ থেকে বড় কর্মসূচি সরকারের

১৩

আল্লাহভীরু আলেম: জ্ঞান, আমল ও মানবকল্যাণের ১০ বৈশিষ্ট্য

১৪

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ঠিকানা এবিজি স্পোর্টস সিটি

১৫

নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার

১৬

সেতু বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতাই মেনে নিবে না নারায়ণগঞ্জবাসী: বন্দর থানা সিনিয়র সিটিজেন ফোরাম 

১৭

পটিয়ায় দুই লাখ মুসল্লির অংশগ্রহণে ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

১৮

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের  ব্যানারে নদীনাফ শিল্পীগোষ্ঠী ও সৈবাল শিল্ল্পী গোষ্ঠীর   প্রস্তুতি মুলক প্রশিক্ষণ চলছে

১৯

ফকির পাড়ায় অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অলস্টার ফুটবল একাদশ

২০