ABN BANGLA TV
২৮ অক্টোবর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

 

মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। লামা উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়।

লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতা–কর্মীরা পৌর বাস টার্মিনালে সমবেত হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউসের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তাহের,

লামা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন মিয়া,
লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম,
লামা উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন,

যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ,
বিএনপি নেতা বদরুল্লাহ চৌধুরী
বিএনপি নেতা রবিউল্লাহ,
যুবদল নেতা সুলতান আকবর মুমিন,
মৎস্যজীবী দলের সভাপতি ফখরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতা–কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম,
ফাইতং ইউনিয়নের সভাপতি ইমাম উদ্দিন,

ফাঁসিয়াখালী ইউনিয়নের সভাপতি আবু বক্কর,

রূপসীপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম, ও গজালিয়া ইউনিয়নের সভাপতি লামং সিং।
আলোচনা সভা সঞ্চালনা করেন লামা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল আল মামুন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সকল নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০